December 2004

  • বাংলাদেশের নির্দয় জন্মের হৃদয়সংবেদী ভাষ্য

    The Cruel Birth of Bangladesh Archer K Blood UPL Dhaka, 2003 450 Taka বর্তমান সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক তাৎপর্য একান্ত সীমিত হয়ে পড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সুবাদে বাংলাদেশ একটি শীর্ষ পদ গত চার বছর যাবৎ অধিগত করে রেখেছে। পদ না বলে একে পদাঘাত বলাই বোধকরি সমীচীন। বন্যা, খরা কিংবা ফেরিডুবিতে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সুবাদে বিশ্বপটে মাঝে-মধ্যে…

  • রাজনৈতিক অর্থনীতির ফিরে আসা

    ভাবনা অর্থনীতির/ বিশ্বায়ন, উন্নয়ন ও অন্যান্য সনৎকুমার সাহা সাহিত্যিকা ঢাকা, ২০০৩ ১৮০ টাকা সনৎকুমার সাহা তাঁর শেষ বই ভাবনা অর্থনীতির/ বিশ্বায়ন, উন্নয়ন ও অন্যান্য শুরু করেন রাজনৈতিক অর্থনীতির প্রত্যাবর্তনের কথা জানানোর মধ্য দিয়ে। তিনি লেখেন, কীভাবে অ্যাডাম স্মিথ, রিকার্ডো, সিনিয়ার বা মিল্ থেকে শুরু করে কার্ল মার্কস রাজনৈতিক অর্থনীতিকে অনিবার্য ও পরিশীলিত করে তোলেন; কিন্তু…

  • মনিরুজ্জামান এছলামাবাদীর কাল

    মোহাম্মদ মনিরুজ্জামান এছলামাবাদী/ আত্মজীবন শামসুজ্জামান খান সম্পাদিত পাঠক সমাবেশ ঢাকা, ২০০৪ ১৯০ টাকা বাঙালি মুসলমানের চিন্তাধারা-বিকাশের গুরুত্বপূর্ণ এক পর্বে প্রবল সক্রিয়তায় বেঁচে ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান – মৌলানা মনিরুজ্জামান এছলামাবাদী (১৮৭৫-১৯৫০)। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে একদিকে ‘মুসলিম সংস্কৃতি’-পরিচয়ে আরবি-ফারসি ভাষা ও সংশ্লিষ্ট সংস্কৃতি, অন্যদিকে হিন্দু পুনর্জাগরণবাদীদের প্রবল স্রোত – এ দুয়ের টানাহেঁচড়ার বিচিত্র চিহ্ন নিয়ে যে-কজন বাঙালি…

  • হারানো দিনের বই এবং কলকাতার বইপাড়া

    শিক্ষাগত, সাংস্কৃতিক এবং নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ কলকাতার বইপাড়া। প্রেসিডেন্সি কলেজের রেলিং ও তার ফুটপাতের ওপর ভিত্তি করে গড়ে ওঠা পুরানো বইয়ের দোকান গ্রন্থপ্রেমিকদের জন্য এক বিশেষ আকর্ষণ। এমন একটা সময় ছিল যখন কৌলীন্যে এবং খ্যাতিতে পুরানো বইপাড়া কলেজ স্ট্রিটের কফি হাউজকে প্রায় ছুঁই ছুঁই করত। সে-আমলের নামকরা অধ্যাপকরা প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে পুরানো বই…

  • বিম্বিত বৌবসন্তি

    ১৮ই অক্টোবর, ২০০৪। যখন সন্ধ্যার আঁধার নামছে চেনা পৃথিবীর চারপাশে; আকাশে জন্ম নিচ্ছে একটি দুটি করে নীলাভ তারা; ঠিক তখন মহিলা সমিতি মিলনায়তনের ভেতরে বেজে উঠল থার্ড বেল। মঞ্চস্থানের রঙ্গপূর্ব অন্ধকারে ১৯৭১ সালের আবহ ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়ে উঠল উদীচীর নাট্যকর্মীরা। গণমুখী সংস্কৃতিচর্চা এবং এর মাধ্যমে সমাজ-পরিবর্তনের সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর…

  • ডুরারের এচিংয়ে এক সারমেয়

    অনুবাদ : জি এইচ হাবীব এতো আমাদের সবারই জানা যে, নাইট যুদ্ধ-প্রত্যাগত, সাত বছরের যুদ্ধ, তিরিশ বছরের যুদ্ধ, গোলাপের যুদ্ধ, তিন হেনরির যুদ্ধ, কোনো রাজবংশীয় বা ধর্মযুদ্ধ, অথবা কোনো মহতী যুদ্ধ, হতে পারে তা ফিলিস্তিনে, নেদারল্যান্ডে, বোহেমিয়ায়, হোক না যে-কোনো জায়গায়, সব যুদ্ধই তো একটি যুদ্ধেরই ভগ্নাংশমাত্র, সব যুদ্ধ মিলেই তৈরি হয় নামহীন যুদ্ধ, স্রেফ…

  • পর

    এগারো আমরা তো অহনই চইলা গেলে পারতাম। লালুবাবুর কথা শুনে ভুরু কুঁচকে তাকালেন ওয়াদুদ খান। কই? দ্যাশে। জয়িতা বলল, দেশে মানে বিক্রমপুরের কথা বলছ! লালুবাবু হাসলেন। হ। গ্রামের বাড়িতে যাওয়াকে আমরা দ্যাশে যাওয়াই কইতাম। ওয়াদুদ খানও হাসলেন। সেইটা ঠিকই আছে। আমরাও ছোটকালে তাই কইতাম। ঢাকায় আসলে গ্রামের বাড়িতে যাওনের সমায় কইতাম দ্যাশে যাইতাছি। তয় অহন…

  • মানুষ, মানুষ !

    ॥ ১১ ॥ রশিদ সাধারণত সকাল নটা-সাড়ে নটার আগে ঘুম থেকে ওঠে না। এখানে তার অফিস যাবারও বালাই নেই। তার বাড়িটাই অফিস। বেশ কিছু লোক খুব সকাল থেকে বসে থাকে বাড়ির সামনে। যারা তার স্বভাব জানে, তারা বেলা করে আসে। সাহেবের ঘুম ভাঙলেও তারপর বিছানায় শুয়েই চা পান করবেন আধঘণ্টা ধরে। পুলিশের চাকরিতে অবশ্য নিজের…

  • গুরু, আমার উপায় করো না পিপাসার্ত এক যোগ্যতাহীনের কথা

    উনিশ শো পঞ্চাশে আমার পিতৃবিয়োগ হয়। তিনি বিচিত্রগামী প্রতিভার মানুষ ছিলেন। পণ্ডিত মানুষ, দ্বিজাতিতত্ত্বে তাঁর বিশ্বাস থাকবার মোটেই কোনো কথা ছিল না। তবু ছেচল্লিশের হিন্দু-পাকিস্তান-নির্ধারণী নির্বাচনে তিনি বিপুল ভোটে ঢাকার নবাবকে হারিয়ে বঙ্গীয় আইন পরিষদে নির্বাচিত। ওই নির্বাচনকে কলাগাছ-নির্বাচনও বলা হতো। জিন্নাহ সাহেব মুসলমানদের বলেছিলেন তাঁর প্রার্থী কলাগাছ হলেও তাকে ভোট দিতে। বাবা মোটেও কলাগাছ…

  • নিউইয়র্ক থেকে – ডিলানের জন্যে নোবেল ও নিউইয়র্কে বাংলা পত্রিকা

    বব ডিলানের ক্রনিকল্স আমি কিন্তু সত্যি আশা করেছিলাম বব ডিলান ২০০৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাবেন। কতসব হেজিপেজি এই পুরস্কার পেয়েছে। তাদের অনেকের তুলনায় ডিলান শুধু ভালো কবি নন, কাব্যজগতে তাঁর প্রভাবও অনেক বেশি। সম্ভাব্য বিজয়ীদের তালিকায় তাঁর নাম উঠেছিল, কিন্তু শেষমেষ পুরস্কার তিনি পেলেন না। তাই বলে এ-বছরের নোবেল বিজয়ী অস্ট্রিয়ার এলফ্রিয়েদা ইয়েলিনেককে আমি…

  • শিল্পাচার্যের গ্রন্থ-অলংকরণের সন্ধানে

    বছর সাতেক আগে এক বিকেলে অন্নদাশঙ্কর রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছি তাঁর আশুতোষ চৌধুরী এভিনিউয়ের আবাসে। সেখানেই দেবকুমার বসুর সঙ্গে আলাপ। সেদিন সেখানে পি.ই.এনের সভা ছিল। পি.ই.এনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ছিলেন অন্নদাশঙ্কর, আর দেবকুমার তার সম্পাদক। অন্নদাশঙ্করই পরিচয় করিয়ে দিলেন। নানা বিষয়ে বেশ কিছুক্ষণ আলাপ হলো দেবকুমারের সঙ্গে। আলাপের এক ফাঁকে তিনি জানালেন, ‘গ্রন্থ-জগৎ’ নামে…

  • জয়নুলকে ছবি আঁকতে দেখেছি

    শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রচর্চায় যেসব বিভিন্ন পর্যায় রয়েছে, তার কয়েকটি ছবি আমি সচক্ষে আঁকতে দেখেছি। এই দেখাকে আমি বিরল অভিজ্ঞতা জ্ঞান করি এবং গর্বিত হই। ছাত্রাবস্থায় ক্লাসরুম-স্টাডির শিক্ষক হিসেবে মাঝে-মধ্যে পেয়ে যেতাম তাঁকে। এমনিতে তিনি আর্ট কলেজের অধ্যক্ষ থাকায় ক্লাস নিতেন না। নেওয়ার সময়ও পেতেন না। কিন্তু কোনো কোনো সময়ে শিক্ষকের অনুপস্থিতিতে হঠাৎ হঠাৎ বিভিন্ন…