October 2022

  • গল্পের রূপবৈচিত্র্য

    গল্পের রূপবৈচিত্র্য

    (গত সংখ্যার পর) তিন আমাদের হবু গল্পকারের নাম সদরুদ্দীন খান পাঠান। চাকরিজীবনে তাঁর গোঁফ-দাড়ি ছিল না। সরকারি চাকরি করার সময় প্রতিদিন ক্লিন-শেভড হয়ে অফিসের গাড়িতে বসতেন। কোনো কারণে ছুটির দিনে একদিন শেভ করতে না পারলে উসখুস করতো মন। অবসরগ্রহণের পর এখনো সেই অভ্যেসটা রয়ে গেছে। একসময় লোকজনকে দাবড়ে বেড়াতে ভালোবাসতেন। সাংসারিক যত সিদ্ধান্ত সব তিনি…

  • দেশবিভাগের সাহিত্য

    দেশবিভাগের সাহিত্য

    হিন্দু মুসলমানের মধ্যে মিলন না হলে দেশ দু’টুকরো হবে। – রবীন্দ্রনাথ আমার বাবা-মা জন্মেছিলেন ব্রিটিশ উপনিবেশিত ভারতবর্ষের পূর্ববঙ্গে। আমার জন্ম দেশভাগের বছর দার্জিলিংয়ে। আমি তাই দুই বঙ্গের ধারায় স্নাত। আমি পাহাড় ও সমতলের সন্তান। শীত ও গ্রীষ্মের সন্তান। পদ্মা ও তিস্তার ধারা। আমার কোনো মেরু নেই। বর্ণ ও গোত্র নেই। আমার ভজন-সৃজন সব মানুষের জন্য।…

  • মুসলমান শিশুদের বাংলা শিক্ষার সূচনায় প্রাইমার

    মুসলমান শিশুদের বাংলা শিক্ষার সূচনায় প্রাইমার

    যাঁরা শিক্ষা বিষয়ে ভাবনাচিন্তা করেন আলোচ্য গ্রন্থের শিরোনামই তাঁদের মনোযোগ আকর্ষণের জন্য যথেষ্ট। কিন্তু তবু সখেদে বলতে বাধ্য হচ্ছি যে, আজ থেকে প্রায় সাত বছর আগে প্রকাশিত এই বইটি তাঁদের চোখে পড়েছে বলে মনে হয় না। লেখক শফিউল আলম একজন শ্রমশীল, মেধাবী ও শিক্ষা বিষয়ে পড়াশোনা করা এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক। প্রবীণ এই শিক্ষাবিদ দেশের…

  • পিঠে-থলি বাঙালি পর্যটকের কিস্সা : মোহনলাল গঙ্গোপাধ্যায়ের ইয়োরোপ ভ্রমণ

    পিঠে-থলি বাঙালি পর্যটকের কিস্সা : মোহনলাল গঙ্গোপাধ্যায়ের ইয়োরোপ ভ্রমণ

    চরণিক। শব্দটা আমাদের ইশ্কুলের ছেলেমেয়েদের কাছে প্রজন্মের পর প্রজন্ম অতিপরিচিত ছিল, এত পরিচিত যে ওই শব্দটা যে অতটাও চেনা নয় বাইরের বড় পৃথিবীটার কাছে সেটা যাচাই করতে আমরা যাইনি কখনো। আমরা জানতাম, অবন ঠাকুরের নাতির লেখা চরণিক নামের এই মজাদার ভ্রমণকাহিনি আমাদের পাঠ্য এবং তার মজায় মশগুল ছিলাম, কখনো এর চেয়ে সুখপাঠ্য কোনো পাঠ্যপুস্তক আর…

  • রবীন্দ্রকাব্যে রেনেসাঁস চেতনা

    রবীন্দ্রকাব্যে রেনেসাঁস চেতনা

    ইতালীয় রেনেসাঁসের প্রধান বৈশিষ্ট্য হলো মানুষের দৃষ্টিকে অপার্থিব বা দৈব প্রভাব থেকে মুক্ত করে জাগতিক ও মানবিক বিষয়ের সঙ্গে যুক্ত করা। মধ্যযুগে মানুষের দৃষ্টি নিবদ্ধ ছিল পরলোক, ধর্মসাধনা ও অন্ধবিশ^াসের প্রতি; জাগতিক ও মানবিক চিন্তাধারা তখন উপেক্ষিত হয়েছে, প্রাধান্য পেয়েছে বিষয়বৈরাগ্য ও সন্ন্যাস। রেনেসাঁস এই দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেয়। জাগতিক ও মানবমুখিনতার প্রতি নবজাগ্রত এই আগ্রহ…

  • প্রবাল রঙের বিকাল

    প্রবাল রঙের বিকাল

    সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে শীতের অবসন্ন দিন শেষে অফিস শেষ করে রাস্তায় হাঁটছি। দিন সাতেক হলো রাজবাড়ীতে বদলি হয়ে এসেছি। নতুন জায়গা, অনেক কিছুই চিনি না, জানি না। তবে আমার পুরনো অভ্যাসটাকে বজায় রাখার জন্য পত্রপত্রিকার দোকানগুলি খুঁজে বের করেছি। এসব দোকানে দাঁড়িয়ে পত্রিকার পাতা ওল্টানো, কখনো কোনো বই ভালো লাগলে সেটা কিনে ফেলা আমার…

  • সম্মানীয়া বারাঙ্গনা

    সম্মানীয়া বারাঙ্গনা

    ইংরেজি অনুবাদ : কিটি ব্ল্যাক বাংলা রূপান্তর : সুব্রত বড়ুয়া চরিত্রগুচ্ছ লিজি নিগ্রো ফ্রেড জন জেমস সিনেটর শহরবাসীগণ দৃশ্য প্রথম [দক্ষিণের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হোয়াইট ওয়ালস্ শহরের একটি বাড়ির একটি কক্ষ। কক্ষটিতে রয়েছে একটি ডিভানশয্যা। ডানদিকে একটি জানালা। বাঁয়ে স্নানকক্ষে যাওয়ার দরজা। পেছনে সামনের দরজায় যাওয়ার পথে একটি ছোট ঘর। পর্দা ওঠার আগে, ঝড়ের মতো…

  • নব্বইয়ের গিরা

    নব্বইয়ের গিরা

    কী রাঁধবে না রাঁধবে ভাবতে ভাবতে আঙিনা ঝাঁট দিচ্ছিল সালমা। ঘরে চাল আছে। ডাল আছে। আলু আছে। বড়ি আছে। ঘরের চালে কুমড়ো আছে। কান্টার মাচায় পুঁইশাক আছে। সজনে গাছে সজনে শাক আছে। ওল আছে। এসব তো রোজই থাকে। গেরস্তবাড়ি বলে কথা! কিন্তু ওই একই জিনিস রোজ রোজ আর কত খাবে? মুখে ছালি পড়ে গেল! স্বামীটাও…

  • রায়পুরা থেকে ময়মনসিংহ

    রায়পুরা থেকে ময়মনসিংহ

    চুয়াল্লিশ বেড়াতে আমার খুব ভালো লাগে। নতুন নতুন জায়গায় বেড়াতে আমার কোনো ক্লান্তি লাগে না। আমার রেবা মামি বলতেন, ‘জয়ন্তীর পায়ের নিচে সরিষা দেওয়া আছে। ও স্থির থাকতে পারে না।’ কথাটা মিথ্যা নয়। ঘুরতে আমার মজা লাগে। নতুন জায়গা যেমন আমাকে টানে, তেমনি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতেও আমার ভালো লাগে। তাই বেড়ানোর কোনো…

  • জঁ লুক গোদার নারী, বিপ্লব এবং সিনেমা

    জঁ লুক গোদার নারী, বিপ্লব এবং সিনেমা

    আগে অমরত্ব, তারপর মৃত্যু। এই তো অভীষ্ট ছিল পৃথিবীর সবচেয়ে নন্দিত এবং নিন্দিত পরিচালক জঁ লুক গোদারের। আজ নয়, তাঁর সেই যৌবনের দিন থেকেই, সেই পঞ্চাশের দশক, প্যারিস শহর তখন পৃথিবীর সেরা প্রতিভাদের কেন্দ্রে, সবদিকেই, সাহিত্য, শিল্প, নাটক। কিন্তু সিনেমায় ক্রমশ গ্রাস করছে হলিউড। যদিও এই প্যারিসেই জঁ রেনোয়া রয়েছেন। কিন্তু হলিউডি চাপে তিনি খানিক…

  • শিরোনামহীন

    শিরোনামহীন

    কালিদাস কর্মকারের বহুমুখী সৃজনধারা ও সাধনার মধ্যে আমরা এক কল্পনাপ্রবণ ও অজস্র সৃষ্টির ধারায় নিমগ্ন এক চিত্রীকে প্রত্যক্ষ করি। তাঁর শিল্পিত প্রবণতা মূলত রেখাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। রেখায় সাবলীল গতি নির্মাণ করে ব্যঞ্জনাধর্মী এক প্রতীক সংকেতময় হয়ে ওঠে তাঁর সৃষ্টিগুচ্ছে। তেলচিত্র, অ্যাক্রিলিক, জলরং, ছাপচিত্র ও মিশ্রমাধ্যমে তিনি অজস্র কাজ করেছেন। তাম্রতক্ষণে পোল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণের…

  • বিদ্বেষের তীর

    কেউ কি সত্যি তাকিয়ে রয়েছে সুতীব্র চোখে আজ! শিউরে উঠছি আমি ক্ষণে ক্ষণে – কাঁপছে হাত-পা বড়ো বেশি বিব্রত লাগছে নিজেকে –          স্তব্ধ-স্বচ্ছ দিন তার শেষ ক্ষণটুকু সাধ্যমতো সবটুকু দীপ্তি যেন উদার দুহাতে দিচ্ছে ঢেলে আমার শরীরে – কী অবিশ্বাস্য, কী অযৌক্তিক এই দান! কারো সুতীব্র চোখ তবু কি হাতড়ে যাচ্ছে আমাকেই? মাথার ভেতরে…