ছোট গল্প

  • সুজানের সঙ্গে প্রথম ডেট

    সুজানের সঙ্গে প্রথম ডেট

    প্রথম ডেটে সুজানকে চুমু দেবো কি না সেই ভাবনা আমাকে পেয়ে বসে অনেকটা সময়। এমন নয় যে, আমরা ইতোমধ্যে একসঙ্গে কোথাও বসিনি। ব্রিটিশ মিউজিয়ামের ক্যাফেতে কিংবা অক্সফোর্ড স্ট্রিটে ওর প্রিয় কফিশপে আমরা চা-কফি খেয়েছি একত্রে। প্রথমবারের অভিজ্ঞতাটা সত্যি মজারই বলতে হবে। ফ্রেঞ্চ ক্যাফে নাম দেখে আমরা এগিয়ে গিয়ে দারোয়ানের কাছে জানতে চাই ভালো বিনের কফি পাওয়া…

  • আমার বাড়ি

    আমার বাড়ি

    অথৈ আবেগ মানেই তো প্রেম। আর সেই অদম্য-অসহ্য আবেগ যদি পরিণয়ে পরিণতি পায়, তখন শুরুতে আতশবাজির ফুলঝুরি হয়ে আকাশ জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করবে, তা-ই স্বাভাবিক! কোনো অঙ্ক কষা নয়, কোনো দরদাম নয়। যত পারো হাওয়ায় উড়ে বেড়াও। হাওয়ার তোড়ে কেবলি নেচে বেড়ায় মন, ঠোঁটে প্রেমের শাস্ত্রীয় বোল, তা-থৈ তা-থৈ, তা-তা থৈ-থৈ। নীলা বসাক তখন…

  • হিরণ্ময় অন্ধকারের পথঘাট

    হিরণ্ময় অন্ধকারের পথঘাট

    জলার্দ্র হাত দুইখানার দিকে নির্নিমেষ তাকিয়ে আছে বুলবুলি। হাতের দিকে তাকিয়ে আছে নাকি অন্যকিছুর দিকে? না, বুলবুলি ওর দাদুবুজি আলতাবানুর হাতের দিকেই তাকিয়ে আছে। দুপুরের তুখারোদ এক্ষণে উদ্যত-ফণা নামিয়ে ফেলতে শুরু করেছে। খানিক বাদেই এই রোদ পশ্চিমের দিকে ঢলে পড়বে। আর টেনে আনবে ঘোরঘুট্টি অন্ধকার! আলতাবানু সদ্য আসরের নামাজ অন্তে ভাতের লোকমা মুখে তুলল। বুলবুলির…

  • মেয়েটি বাঁচতে চেয়েছিল

    মেয়েটি বাঁচতে চেয়েছিল

    কান্দাপাড়ার মেয়েরা আত্মহত্যা করে না …। আমি দশ বছর ওই পাড়ায় ছিলাম, এই দশ বছরে এখানে কেউ আত্মহত্যা করেনি। পাড়ার বয়স নাকি দুইশো বছর। এই সুদীর্ঘদিনে পাড়ার কোনো না কোনো মেয়ে কোনো সময় আত্মহত্যা করে থাকতে পারে, অসম্ভব কিছু না! আমি যে বললাম, কান্দাপাড়ার মেয়েরা আত্মহত্যা করে না – আমার এ-কথা মিথ্যাও প্রমাণিত হতে পারে;…

  • ঔরসধারা

    ঔরসধারা

    দুই চোখে বিস্ময়ে নিয়ে প্রশ্ন করে আমরিন, আব্বা, আমার ঘরে এরা কারা? কোত্থেকে আসছে? সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আমরিন নাহার লতার শ্বশুর খায়রুল বাশার জবাব দেন আয়েশের সঙ্গে, নতুন ভাড়াটে এসেছে ওরা। বিস্ময় নয়, রীতিমতো চমকে ওঠে লতা, আপনি আমার বাসা ভাড়া দিয়েছেন? কে আপনাকে আমার বাসা ভাড়া দিতে বলেছে? প্রায় চিৎকার করে…

  • গুলচন্দ

    গুলচন্দ

    বাস থেকে নেমে রায়হান অদ্ভুত এক দৃশ্য দেখল। রাস্তার মোড়ে একটা পাগল একগুচ্ছ প্লাস্টিকের ফুলের তোড়ায় খুব যত্ন করে ড্রেনের নোংরা পানি ছিটিয়ে দিচ্ছে আর বিড়বিড় করে বলছে, ‘তৃষ্ণা লেগেছে তাই নারে সোনা? নে একটু পানি খা।’ রায়হান দাঁড়িয়ে থেকে কিছু সময় সেই দৃশ্য দেখে হাঁটা শুরু করে। মনের ভেতর একটা ভাবনা ঘুরপাক খায়, একজন…

  • পরিত্যক্ত

    পরিত্যক্ত

    নতুন বাসায় ওঠার দুদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। অবশ্য অনেকের কাছে অদ্ভুত নাও মনে হতে পারে, আমাদের মনে হয়েছিল। যে যেমন করে দ্যাখে আর কি! যেমন, নতুন বাসা বলতে অনেকে মনে করতে পারে, ফ্ল্যাট কিনে উঠে পড়েছি। আসলে তা নয়। আগেরটার মতো এটাও ভাড়া বাসা, আমরা এই শহরের চিরস্থায়ী ভাড়াটিয়া। তবে এবারের বাসাটা একটু…

  • সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা

    সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা

    ছোট্ট একটা জীর্ণ টিনের ঘর। খুব বিপন্ন একসময়ে পথের বিড়ালমাতার মতো তিনটা বাচ্চা নিয়ে এই ঘরে এসে আশ্রয় নিয়েছে জোহরা। অবশ্য এরকম বিপন্নতা তার জীবনে নতুন নয়। জন্ম থেকেই বিবিধ প্রকারের সংকট ও দুর্দশার সঙ্গে ক্রমাগত বসবাস করতে করতে এসব তার গা-সহা হয়ে গেছে। জ্ঞান হওয়ার পর থেকে সে যতদূর মনে করতে পারে, মা নামের…

  • মিলু কত্তা

    মিলু কত্তা

    ঝলমলে রোদটা ফিকে হতে হতে কপাল হয়ে নাক পর্যন্ত এসে থমকে দাঁড়াল। রোদটাকে অসহ্য লাগছিল মিলুর। কেমন তেরছা হয়ে রোদটা বুনো মোষের মতো তার পিঠে লাফিয়ে পড়ছিল। ঘামে মিলুর শার্ট ভিজে একসা। মিলু যখন মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছে তখন মধ্যদুপুর। আনোয়ারা বেগম রান্নাঘরেই ছিলেন। বাড়িতে সবসময় কাছের-দূরের আত্মীয়স্বজন লেগেই থাকে। রান্নাবান্নার চাপটাও…

  • পথে ঘাটে জল জমেছে

    পথে ঘাটে জল জমেছে

    আমাদের বাল্যবন্ধু শোভন আশরাফ রতন হারিয়ে গেছে, না মারা গেছে, নাকি গুম হয়েছে, তা আমরা ঠিক করে বলতে পারি না; তবে আমরা বেশ উদ্বিগ্ন এবং বলা যায় অবিরাম তাকে নিয়েই ঘুরপাক খাচ্ছি। এমন না যে তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল বা সকাল-সন্ধ্যা আড্ডা দিতাম। মাঝে মাঝে সে উদয় হতো কোনো ভূমিকা ছাড়াই এবং আমাদের মনে…

  • আমি সেই দিন হব শান্ত

    আমি সেই দিন হব শান্ত

    প্রতীক হাসান ঘুম থেকে লাফিয়ে উঠল। আতঙ্কের দৃষ্টিতে চারদিকে চোখ ফেরাল। তারপর কিছুক্ষণ বিছানার ওপর স্থির হয়ে বসে রইল। ঘরের মধ্যে সে একা। বিছানা থেকে নেমে লাইট জ¦ালানোর জন্য সে এগিয়ে গেল। লাইট অন করে আবার ঘরের চারদিকটা দেখল। না কেউ নেই। পুরোটাই স্বপ্ন। ঘুমের ঘোরে সে স্বপ্ন দেখেছে। ঘরের মধ্যে কেউ নেই। আর এতো…

  • সাদা প্রজাপতি

    সাদা প্রজাপতি

    নদীর ধারের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকা নলখাগড়ার বনের ভেতর সে অনেকগুলো সাদা প্রজাপতিকে আবিস্কার করেছিল এক সন্ধ্যায়। লম্বা সবুজ কঞ্চিগুলো বাতাসে দুলে-দুলে তখন যেন নদীর সঙ্গে গোপনে কী কথা বলছিল। আর তখনই হালকা বাতাসে তাদের পাতাগুলোর সরসর শব্দ একসঙ্গে জলের ধারে বেজে উঠেছিল এক অদৃশ্য সংগীত হয়ে।  নীলুফারের যখনই মন খারাপ হয়, তখনই সে…