March

  • কবি কাজী রোজী

    কবি কাজী রোজী

    মাত্র কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন কবি কাজী রোজী। বেশ কিছু সময় শয্যাশায়ী ছিলেন তিনি। তাঁর মেয়ে কবি সুমী সিকান্দার এসব তথ্য আমাদের জানিয়েছেন। কবিতার জন্য তিনি একুশে পদক অর্জন করেন। এর আগে তিনি কবিতার জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। কবি কাজী রোজীকে ব্যক্তিগতভাবে চিনতাম আমি। বহুদিনের চেনাজানা। হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় থেকে। হয়তো এরও…

  • বুদ্ধদেব বসুর কবিতা ও কাব্যচিন্তার মৌল সদৃশতা

    বুদ্ধদেব বসুর কবিতা ও কাব্যচিন্তার মৌল সদৃশতা

    বুদ্ধদেব বসুকে নিয়ে বাঙালি পাঠকের একটা বেশ বড়ো অংশের রয়েছে ভালোবাসা, শ্রদ্ধা, সমীহ। সেই অর্থে তাঁকে নিয়ে এখনো পর্যন্ত নেতিবাচক সমালোচনা খুব বেশি নেই। এর একটা কারণ হচ্ছে, বুদ্ধদেবের সাহিত্যচিন্তার মধ্যে রাজনীতির অংশটা তুলনামূলকভাবে কম; কখনো-কখনো নেই বলেই মনে হয়। ভাববাদী সমালোচনাকে তিনি একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন, সেটিকে একটি স্বীকৃত আকৃতি দিয়েছিলেন।…

  • আইএফআইসি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২১’ তারুণ্যের স্বীকৃতি ও অনুপ্রেরণা

    আইএফআইসি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২১’ তারুণ্যের স্বীকৃতি ও অনুপ্রেরণা

    ‘চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে…’ – লালন শাহের এই অমর সৃষ্টি যখন বাউলশিল্পী শফি মণ্ডলের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, তখন ভাবছিলাম, সত্যি তো, চাতক এই যে আকাশের পানে চেয়ে বৃষ্টির জন্য অপেক্ষায় থাকে, সে কি এমনি এমনি? অবশ্যই নয়, এটা তার সাধনা, তার কর্ম, তার লক্ষ্য। চাতকের মতো মনুষ্য সমাজেও যে-কোনো কাজের জন্য অনুপ্রেরণা, স্বীকৃতি…

  • রেখা যেন শিল্পীর ব্যক্তিগত অক্ষর

    রেখা যেন শিল্পীর ব্যক্তিগত অক্ষর

    এই কোভিড মহামারির সময়ে, যখন মুঠোফোনে এক-এক করে মুছে ফেলতে হচ্ছে প্রিয় মানুষের নাম্বার, যখন দূরবর্তী জগতের মানুষ ছাপিয়ে ব্যক্তিগত নৈকট্যের বলয়ে মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে, তখন চিত্রক গ্যালারিতে জমেছিল ছবিপ্রেমীদের ভিড়। অনেকে সমবেত হয়েছেন, কেউ কেউ বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা হবে বলে এসেছেন। সবার কাছেই খানিক স্বস্তিকর ছিল এই মিলনমেলা। এ যেন…

  • ত্রিশজন শিল্পীর ছাপচিত্র প্রয়াস

    ত্রিশজন শিল্পীর ছাপচিত্র প্রয়াস

    ভিজুয়াল আর্টের আধুনিক সৃজন প্রক্রিয়ার কলাকৌশল পেরিয়ে, কৈবল্য এড়িয়ে ছাপচিত্র শিল্পের গুরুত্বপূর্ণ একটি নান্দনিক প্রকাশ মাধ্যম। বিশেষত আমাদের উপমহাদেশের শিল্পের সমকালীনতায় দেয়ালে ঝোলানো চিত্রকর্ম শিল্পী, দর্শক ও সমঝদারদের কাছে বেশ আদরণীয়। এক্ষেত্রে ছাপচিত্র অনেকের পছন্দের তালিকার অগ্রভাগে – তুলনামূলক ছোট আকৃতি, স্বল্পমূল্য ও একই কাজের সংখ্যাধিক্যে সহজলভ্যতার জন্য। মাধ্যমটি যে দেশে জনপ্রিয় হয়ে উঠছে সেটি…

  • শব্দের ডানা ও আসমা সুলতানার উপস্থাপনা

    শব্দের ডানা ও আসমা সুলতানার উপস্থাপনা

    আসমা সুলতানা বাংলাদেশি বংশোদ্ভূত একজন  ব্রিটিশ শিল্পী, এখন কানাডায় বাস করছেন। শিল্পীর জীবনবৃত্তান্তসূত্রে জানা হলো, তিনি ঢাকা, লন্ডন ও টরন্টো থেকে চারুকলা এবং শিল্পকলার ইতিহাস বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় উদ্বুদ্ধ হয়েছেন ছবি আঁকায় এবং তাঁর সৃজন নিয়ে সম্প্রতি প্রদর্শনীর আয়োজন  করছেন নানা  দেশে। ‘শব্দের ডানা আছে’ শিরোনামে তাঁর একটি একক চিত্রপ্রদর্শনী হয়েছে ঢাকায় ইএমকে…

  • জলের অক্ষরে লেখা

    জলের অক্ষরে লেখা

    পর্ব : ৫ ডিনারের পর অবন্তি যখন গভীর মনোযোগ দিয়ে ঋভুর সংগ্রহ করা ছবিগুলো দেখছিল আর ঋভু গিয়ে ওর পাশে দাঁড়িয়েছিল, অংশু দূরে দাঁড়িয়ে সেই দৃশ্যটির দিকে কতক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে ছিল। ঋভু ফিসফিস করে কথা বলছিল আর অবন্তি কান নামিয়ে এনেছিল ওর কাছে। কী সুন্দর একটা দৃশ্য, কী দারুণ মানানসই একটা জুটি! কেন যে…

  • অণুজীবের অদৃশ্য জগৎ এবং জৈবসন্ত্রাসের হুমকি

    অণুজীবের অদৃশ্য জগৎ এবং জৈবসন্ত্রাসের হুমকি

    আমরা এমন এক দৃশ্যমান বস্তুজগতের বাসিন্দা, যার পাশাপাশি রয়েছে অদৃশ্য অণুজীবের এক সমান্তরাল জগৎ (চধৎধষষবষ ড়িৎষফ)। জীবজগতের মোট ২৩টি বিভাগের ভেতর মাত্র তিনটিকে আমরা খালি চোখে দেখতে পাই – প্রাণী, বৃক্ষ ও ছত্রাক। বাকি সবাই আমাদের চোখের অন্তরালে, যা মোট জীবজগতের প্রায় ৮০ শতাংশ। এই অণুজগৎ আমাদের এমনভাবে বেষ্টন করে আছে যে তা আমাদের দেহের…

  • রায়পুরা থেকে ময়মনসিংহ

    রায়পুরা থেকে ময়মনসিংহ

    ঊনত্রিশ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের রাজনীতি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার ধারা থেকে সরে যায়। রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে যে-চারটি লক্ষ্য নির্ধারিত হয়েছিল তা থেকে বিচ্যুতির লক্ষণ স্পষ্ট হতে থাকে। বিশেষ করে ধর্মনিরপেক্ষতার পথ পরিহারের চেষ্টা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেতে থাকে। জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করে…

  • করোনাকালের মঞ্চকথা : অনুস্বর প্রযোজনায় ঢাকায় পুনশ্চ মিলার

    করোনাকালের মঞ্চকথা : অনুস্বর প্রযোজনায় ঢাকায় পুনশ্চ মিলার

    করোনাকাল আমাদের জন্য ছিল (বা এখনো তেমনই আছে) কঠিন বাস্তবতার সঙ্গে পুরোপুরি অনিচ্ছুক অপিচ বাধ্যতামূলক এক লড়াই-পর্ব। ইতোমধ্যে সাতান্ন লাখেরও অধিক মানুষ মরণশীলতাকে অনিবার্য সত্য কবুল করে দুনিয়া ছেড়ে চলে গেছেন, অস্ফুট স্বরে এই উচ্চারণে, ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।’ বাধানিষেধ বা নিষেধাজ্ঞার মতো ভারি শব্দ থাকলেও আ-মরি বাংলা ভাষায় লকডাউন বলে একটা শব্দ…

  • গালিব আহসান খান দর্শনের আলোকে কবিতা-ভাবনার দিগ্বদিক

    তর্কটা বহু পুরানো – সেই প্লেটোর সময় থেকেই। কবিতা ও দর্শনের সম্পর্ক ও অবস্থান নিয়ে দার্শনিকেরা স্বভাবতই দর্শনকে সর্বোচ্চ স্থান দেন আর কবিতাকে রাখেন নিচের স্তরে। দর্শনশাস্ত্রের অধ্যাপক গালিব আহসান খান ওই প্রতর্কসূত্রেই লিখেছেন তাঁর দার্শনিক দৃষ্টিতে কাব্য-ভাবনা (২০১৩) গ্রন্থটি। দর্শনতত্ত্ব ও কবিতায় পারস্পরিক প্রতিফলন পর্যবেক্ষণে গালিবের শুধু দর্শনশাস্ত্রের জ্ঞান ও পাণ্ডিত্যই প্রমাণ হয়নি, সেসঙ্গে…

  • উপেক্ষিত সংগীতধারার অনুসন্ধানী বয়ান

    ‘ভিক্ষুক’ শব্দটি নিয়ে কিছুটা সমস্যা আছে। এই শব্দটি উচ্চারণমাত্রে বাড়ির দরজায় বা উঠোনে (নাগরিক অ্যাপার্টমেন্ট-সংস্কৃতিতে ছবিটা মনে আনা কঠিন, অ্যাপার্টমেন্টের স্থাপত্য-পরিকল্পনায় তাকে ভিক্ষুক-প্রতিরোধক করে নির্মাণ করা হয়েছে) নানা বয়সের নর ও নারী, বালক  ও বালিকার একক ও যৌথ যে ছবি ফুটে ওঠে, কিংবা পথের মোড়ে গাড়ির জানলায়, বাসস্টপে, স্টেশনে ট্রেনের জানলায়, ট্রেনের কামরায় যে সব…