2021
-

রায়পুরা থেকে ময়মনসিংহ
পাঁচ জন্মস্থান রায়পুরায় আমি যতদিন থেকেছি তার চেয়ে বেশিদিন কাটিয়েছি ময়মনসিংহে। তারপরও ঘুরেফিরে রায়পুরার স্মৃতি কিছুতেই মন থেকে দূর হয় না। রায়পুরায় বালিকাবেলায় কত আনন্দ-উল্লাসের সঙ্গে সময় কাটাতাম। সমবয়সী ছেলেমেয়েরা খেলাধুলা করে, হইহুল্লোড় করে দিনের কতটা সময় চলে যেতো তার হিসাব করার প্রয়োজন বোধ করিনি। মনে আছে, আমরা ছেলেমেয়ে একসঙ্গে গলা ছেড়ে গাইতাম সুরে কিংবা…
-

অমলের মৃত্যুর পর
অমলের মৃত্যুর ক’দিন পর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাবো মন ঠিক করে বেরোইনি। সুফিয়াকেও কিছু বলে আসিনি। বাড়িতে বলে-কয়ে কি আর গৃহত্যাগ সম্ভব? কোনোমতেই সম্ভব নয়। স্ত্রী-সন্তানেরা কেঁদে-কেটে বুক ভাসাবে। পরিবার-পরিজনের চোখের পানি দেখলে মন গলে যাবে। যা চাই, তা আর করা হবে না …। সমাজ-সংসার ত্যাগ করা খুবই কঠিন কাজ। সংসারে একবার…
-

কুহেলিকা
দেরিতে হলেও শেষ পর্যন্ত শীত এসেছে। বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। তীব্র, কনকনে ঠান্ডা। সঙ্গে অস্বস্তিকর কুয়াশা। এমন আবহাওয়ায় হাঁসের মাংস আমার খুব প্রিয়। আমি জানি, একমাত্র হাঁস-ই তার যাবতীয় উষ্ণতা বাঁচিয়ে রাখে নিজের শরীরের পালকের নিচে। সেই পালক উপড়ে আমি উষ্ণতা খুঁজি আমাদের কৈশোরবেলা থেকে। এ-কারণেই ছেলেবেলায় গ্রামে থাকতে আমি হাঁস পুষতাম। নিয়ামত ডিমবালার কাছ…
-

এইসব দুঃখকষ্ট, এইসব হাসিকান্না
আকন্দ সাহেব মন খারাপ করে বাড়ি ফিরলেন। রাহেলা দরজা খুলে দিলো। অন্যান্য দিন আকন্দ সাহেব ঘরে ঢোকার সময় রাহেলাকে কিছু না কিছু একটা বলেন। কথা না বললেও রাহেলার দিকে তাকান, তাকিয়ে একটু হাসেন। আজ তিনি ওসবের কিছুই করলেন না। রাহেলা তার বাবার দিকে তাকিয়ে থাকল। সে-ও তার বাবার মতো চুপচাপ থাকে। আকন্দ সাহেবের মন কি…
-

রোবোটাব্দ
আমার সবচেয়ে পছন্দের সাহিত্য সম্পাদক যখন এলেন সেদিন, তখন আমি ঝগড়া করছি। সপ্তাহখানেক হলো খুব বেগোড়বাই করছে চাকরটা। খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে – কিন্তু কাজ করছে না কোনো। কী কী সমস্যার কথা নাকি বলছিল কদিন ধরে, শুনিনি বলেই অসহযোগ। এখন আবার কুলুপ এঁটেছে মুখে; গণ্ডগোলটা কী, বলছেই না। হাসপাতালে নিয়ে যাব, সে-সামর্থ্যও আপাতত নেই। এমনিতে গাধাটা…
-

অমিল-অংক
ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৪৭ বিমানটি প্রচণ্ড শব্দে আকাশে উড্ডয়ন করল! দুপুরের আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘ। রাশেদের মনে হলো, পিচঢালা সড়কপথের বেশ ভারী রোস্টার মেশিনটি তার বুক পিষে নিয়ে গেল! যে-যন্ত্রটির পেষণে প্রৌঢ় রাশেদ ক্ষত-বিক্ষত। যন্ত্রণায় হাত-পা অবশ হয়ে আসছে তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল ছেড়ে সে আস্তে আস্তে পা বাড়ায়। ঘর্মাক্ত…
-
অকস্মাৎ বৃষ্টিপাত
অকস্মাৎ বৃষ্টিপাত শাহবাগে তারুণ্যের ফুলের কোরকে অপূর্ব জোয়ার জীবন সায়াহ্নে আজ নেমে আসে চন্দনের গন্ধমুখরিত রাত ফিরে আসে অরণ্যহৃদয় সেই সাথে ফিরে আসে বিশাল বিপুল জল কলকল এক হারানো স্বদেশ। ২১/২/২০১৩
-
কতকগুলো দুপুর
কতকগুলো দুপুরের ভাষা আছে সুন্দর কতকগুলো দুপুরের জমে ওঠা সর তরতাজা সজীব কতকগুলো দুপুর আবার বড্ড বাজের বাজে কতকগুলো দুপুর এক্কেবারে যাচ্ছেতাই দাঁত বের করে হাসে ঠাঠা কতকগুলো সন্ত্রাসী দুপুর কোমরের ওই খাঁজে লুকিয়ে রাখে চকচকে পিস্তল কতকগুলো দুপুর আলসেমি করে শুধু পায়ে পায়ে ঠেস রাখে সারাটা সময় কতকগুলো দুপুর নিজেই আনমনা কি জানি কেন…
-
সপ্তপদী
১. দুই চাকাতে একটি গাড়ি চলে নড়ে বড়ে বৃষ্টি হয়ে মাটির পথ কাদায় যায় ভ’রে চলতে গিয়ে গতি অনেক শিথিল হয়ে পড়ে : তাই না দেখে গ্রামবালিকা হেসেই কুটিকুটি সেই হাসিতে ভড়কে গেলে বিভুল চোখ দুটি প্যাঁকের টানে আটকে চাকা কাদায় লুটোপুটি : চিৎপটাং! চিৎপটাং! হাসে বালিকা একা। ২. কাক ডাকে যে কা-কা ক’রেই, মোরগ…
-
কেউ জানে না
বৃষ্টি কেন হয়, বৃষ্টি কেন পড়ে কেন যে পাতা নড়ে মেঘের কাছে জানতে চাই তার বৃষ্টিকথা কী আছে বাকি আর গাছের কিছু বলার আছে বাকি হাওয়ার সাথে এতো যে মাখামাখি বৃষ্টি এলে বজ্র কেন বাজে মন লেগে যায় উদাস হওয়ার কাজে বাড়িগুলো আনন্দে স্নান সারে জানালা খোঁজে হারিয়েছিল যারে কেন যে মেঘ জলদি করে ডাকে…
-
ভোরের বিজ্ঞাপন
মুছে যায় পথের অক্ষর যা ছিল ভোরের বিজ্ঞাপনে বকুলগাছের নিচে ছায়ার ভ্রমণ ছিল দুপুরে চন্দ্রগ্রস্ত রাত্রিও ছিল ভিড় এড়িয়ে মুখোমুখি চোখের ভেতর-মাধুকরী ফুলের পাথর বৃষ্টির নিচে আগুন ছিল পুড়েছে রাতের দীর্ঘশ্বাসে মেঘের গোপন ডানা – ভোর-সন্ধ্যাবেলা শুধু পুড়ছে না তার হাসির ঘ্রাণ প্রফুল্ল ছায়ার শব্দ
