স্মরণ

  • সুহৃদ আবুল হাসনাতকে স্মরণ

    সুহৃদ আবুল হাসনাতকে স্মরণ

    এক শোকাচ্ছন্ন মন নিয়ে সদ্যপ্রয়াত কোনো ঘনিষ্ঠ গুণীজন সম্বন্ধে কিছু লেখা কোনো দিনই সহজ মনে হয়নি আমার। ভারাক্রান্ত আবেগ আর তীব্র তাগিদের ব্যাপার অনুভূত হলেও তেমন লেখালেখি থেকে বিরত থাকারই চেষ্টা করি। অথচ চাপে আর অনুরোধে লিখতে বাধ্যও হতে হয়েছে বহুবার। সেই চাপটি থাকত অতি ঘনিষ্ঠজন কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক এবং সাহিত্য পত্রিকার খ্যাতিমান সম্পাদক আবুল…

  • অনুজ হাসনাতকে

    অনুজ হাসনাতকে

    ২রা অগ্রহায়ণ ১৪২৭ ১৭ই নভেম্বর ২০২০ সেগুনবাগিচা, ঢাকা প্রিয় হাসনাত চিঠিটা তো খোলাই থাকবে। ভদ্রতার মোড়ক ব্যবহার করতে হবে না। কালি ও কলমের মেরুদণ্ড ছিলে তুমি। কয়েক মাস আগে গেল পত্রিকার প্রধান মস্তিষ্ক অধ্যাপক আনিসুজ্জামান। আমার তো এখন ভয় হচ্ছে সিরিয়ালি সার দিয়ে নামছে। প্রার্থনা – এবার যেন বাকিরা রেহাই পায়। এত বড় উৎসর্গের পর…

  • আবুল হাসনাত : স্মৃতি সততই সুখের

    আবুল হাসনাত : স্মৃতি সততই সুখের

    আবুল হাসনাতকে নিয়ে শোকগাথা লিখতে হবে, এমন কথা কখনো ভাবিনি। কলম হাতে নিয়ে অনেকদিনের স্মৃতি মনে পড়েছে আজ। বিগত ষাটের দশকের প্রথম দিকে দৈনিক ইত্তেফাক ছাড়া কয়েকটি পত্রিকায় লেখা পাঠিয়ে দেখা গেল লেখা ছাপা হচ্ছে না। অবশেষে একটা ফন্দি আটলাম। মাহবুব নামটিতে একটা আকার যুক্ত করে ‘মাহবুবা’ করে ফেললাম। এতে লেখা বেশ ভালোই ছাপা হতে…

  • আমাদের আবুল হাসনাত

    আমাদের আবুল হাসনাত

    আমরা আছি হাসনাত নেই, এটা কোনোদিন কল্পনা করিনি। বয়োজ্যেষ্ঠ যাঁরা, তাঁদের কেউ চলে গেলে কষ্ট পেয়েছি। কারো কারো তিরোধানে ক্ষতি অপূরণীয়। আমরা অসহায় বোধ করেছি। কিন্তু আমার জায়গা থেকে এটা মেনে নিয়ে সান্ত্বনা খুঁজেছি, তাঁরা তো আমার চেয়ে বয়সে বড়। এগিয়ে যাবার পথ তাঁরা তৈরি করেছেন। অনুসরণের দায় আমাদের। কিন্তু হাসনাত তো বেশ ছোট। বহুমুখী…

  • আবুল হাসনাত : শিল্পলেখক ও সম্পাদক

    আবুল হাসনাত : শিল্পলেখক ও সম্পাদক

    হাসনাতকে নিয়ে আমাকে এরকমভাবে লিখতে হবে ভাবতেও পারিনি, বরং উলটোটাই মনে হতো ইদানীং মাঝে মাঝে। গত কয়েক মাসে হাসনাতের আহ্বানে ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করেছি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও শিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে। দুজনেই এক পর্যায়ে করোনা আক্রান্ত হয়েছিলেন। দুজনেরই বয়স আশি পেরিয়েছিল, আনিসুজ্জামান ৮৩, মুর্তজা বশীর ৮৮। তবে বেঁচে থাকলে তাঁরা দুজনেই এদেশের সাহিত্য ও…

  • কাছের মানুষ আবুল হাসনাত

    কাছের মানুষ আবুল হাসনাত

    আমাদের কাছের মানুষ আবুল হাসনাত চলে গেল। আমি এখন যা দেখছি ওটা লোকে বলে বটে, ‘একে একে শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি।’ কথাটি খুবই সত্যি। গত ছয়-সাত মাসে বাংলাদেশে অসম্ভব রকমের ভালো মানুষ ছিলেন যাঁরা, জ্ঞানী মানুষ যাঁরা, যাঁদের দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছে হতো, মানুষের পাশে এসে যাঁরা দাঁড়াতেন, মানুষের জন্য যাঁরা কাজ করে গেছেন…

  • আবুল হাসনাত

    আবুল হাসনাত

    ১ নভেম্বর সকালে হঠাৎ চিন্ময় গুহের ফোন। প্রায় অস্ফুট গলায় তাঁর এক বন্ধুবিয়োগের খবর। জানেন, আবুল হাসনাত চলে গেলেন? ভেজা গলা চিন্ময়ের। সে কী, আবুল হাসনাত? হ্যাঁ। কী হয়েছিল? হয়েছিল, হ্যাঁ, কিন্তু এমন বন্ধু আর আমি কোথায় পাব? অগাধ ভালোবাসা ছিল তাঁর। কেমন আপন করে নিতে পারতেন! এই তো সেদিনও। ভালোবাসতে তো সবাই পারে না।…

  • আবুল হাসনাত : জীবনপঞ্জি

    ১৯৪৫  : ১৭ জুলাই ১৯৪৫ সালে পুরনো ঢাকায় জন্ম আবুল হাসনাতের। তাঁর কবি নাম মাহমুদ আল জামান। তাঁর পিতা মোহাম্মদ হোসেন এবং মা মোমেনা খাতুন। আবুল হাসনাত পিতামাতার আট সন্তানের (তিন মেয়ে ও পাঁচ ছেলে) মধ্যে প্রথম। ১৯৫৩ :               ঢাকা নবাবপুর উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। ১৯৫৮-৫৯ :  ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকার প্রথম…

  • ‘এখন আর ফোন আসে না’

    ‘এখন আর ফোন আসে না’

    ২৬ অক্টোবর ২০২০। সন্ধ্যা সাড়ে ৬টা। বিকেল ৫টার দিকে যথারীতি কালি ও কলমের কাজ সেদিনকার মতো সেরে বিছানায় শুতেই চোখ লেগে এসেছিল। মাঝে মোবাইল বাজলেও রিং টোন কানে পৌঁছেনি। যা হোক সাড়ে ৬টার দিকে মোবাইল হাতে নিয়ে দেখি ধনুভাইয়ের মিসড কল, সোয়া ৫টার দিকে। কী হলো? বুক ধক্ করে উঠল। ধনুভাই হাসনাতভাইয়ের গাড়ির চালক। হাসনাতভাই…

  • হারানো সিঁড়ির চাবির খোঁজে আবুল হাসনাত

    হারানো সিঁড়ির চাবির খোঁজে আবুল হাসনাত

    অক্টোবরের (২০২০) একত্রিশ তারিখেও জানতাম আবুল হাসনাত তাঁর অসুস্থতা কাটিয়ে উঠেছেন এবং দু-চার দিনের মধ্যে বাড়ি ফিরে যাবেন। মার্চের শেষ সপ্তাহে ধানমন্ডির ১৫ নম্বরের কালি ও কলম অফিস থেকে বেরুনোর পর আবুল হাসনাতের সঙ্গে আমার আর দেখা হয়নি, যদিও মাঝে-মধ্যেই ফোনে আলাপ হতো এবং পত্রিকা নিয়ে নানা কাজকর্মের বিষয়ে আমরা কথা বলতাম। আবুল হাসনাত তো…

  • হৃদয় গ্যালারির প্রিয় ছবি

    হৃদয় গ্যালারির প্রিয় ছবি

    জ্যোৎস্না ও দুর্বিপাক কবিতার বইটি ঢাকায় মুক্তধারার বইমেলা থেকে কিনেছিলাম; তখন আমি সদ্য বিশ্ববিদ্যালয়-ভর্তি হওয়া ছাত্র। এই বইয়ের কবি মাহমুদ আল জামানই যে ‘সংবাদ সাময়িকী’র কিংবদন্তি সম্পাদক আবুল হাসনাত, সেটা অবশ্য জানতাম কুমিল্লা থাকতেই। লেখালেখির প্রথম প্রভাতে পরিচয় হওয়া শান্তনু কায়সারের সূত্রে এমন নিগূঢ় অনেক কিছুই জানা হয়েছিল আমার। সংবাদে আবুল হাসনাতের মনোনয়নে কোনো লেখা…

  • শ্রদ্ধেয় সম্পাদক আবুল হাসনাত

    শ্রদ্ধেয় সম্পাদক আবুল হাসনাত

    সবচেয়ে বেশি গল্প লিখেছি যে-পত্রিকায়, তার নাম সাংস্কৃতিক সমসময়। সম্পাদক অশোক চট্টোপাধ্যায়। পত্রিকাটি প্রায় চার দশক ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এপার বাংলার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থেকে। তারপর বেশি গল্প লেখার ক্ষেত্রে যে-পত্রিকাটির নাম উঠে আসে সেটি হলো ওপার বাংলার ঢাকা থেকে প্রকাশিত কালি ও কলম পত্রিকা। সম্পাদক আবুল হাসনাত। সম্পাদকের সঙ্গে ব্যক্তিগত…