January 2022

  • মাধবমালঞ্চ কাব্য

    বর্ষার খবর মাছেরা আগে থেকে টের পেয়ে যায় কলমি শালুক মালঞ্চ শাপলা সতেজ হয়ে ওঠে। শান্ত পুকুরের জলে খুশিতে খয়রা খায় – সরপুঁটি মাছেরা বেরিয়ে আসে কচুরির দীঘলকেশ থেকে। মোল্লাবাড়ির বালিহাঁস প্যাক্ প্যাক্ শব্দে ঘরে ফেরে। মেঘের গুড়ুম গুড়ুমে ঘাটে আসে মাধবমালঞ্চ কন্যা পিরিতের চিন্তা ছড়িয়ে পড়ছে – বিলপার সবুজ দিগন্তে চারধার কালা হইয়া আসে…

  • প্রতিক্ষা

    মেঘেদের ভেজা কার্নিশ ছুঁয়ে আজকাল নেমে আসে মনখারাপের রং না-ফেরার চিঠি লিখে সেই কবে চলে গেছো নিস্তব্ধতার প্রহরগুলো আমাকে জড়িয়ে ধরে স্বপ্নের আঁকিবুকি সব ভেসে যায় নিরুদ্দেশে তবুও দু-চোখে আজো প্রতিক্ষার প্রদীপ জ্বলে হৃদয়ে, নক্ষত্রে কিংবা মাটির সরস বুকে আজো ভালোবাসার অবিশ্রান্ত গান বাজে                     অনন্ত ব্যথার সুরে সুরে …

  • খাঁচা

    খাঁচা

    মূল : আবদুলরাজাক গুরনাহ অনুবাদ : এলহাম হোসেন হামিদের একসময় মনে হতো, এই দোকানই ওর ঘরবাড়ি আর ওর জীবনটা বোধহয় এখানেই শেষ হয়ে যাবে। একসময় ওর আর খারাপ লাগে না। গভীর রাতে বিড়বিড় করতে থাকা কথাও আর ওর কানে বাজে না। অথচ আগে এমন কথা শুনে ওর অন্তরাত্মা শুকিয়ে যেত। এখন ও জানে, ওরা মৌসুমি…

  • পেছন ফিরে দেখা বিশ শতকের বিজ্ঞান

    পেছন ফিরে দেখা বিশ শতকের বিজ্ঞান

    সাদা তার একটি বড়েকে সি-৪ অবস্থানে নিয়ে চাল দিলো। এর জবাবে কিছুক্ষণ ভেবে কালো তার দু-হাত ওপরে তুলে পরাজয় মেনে নিল। এই সংক্ষিপ্ত মুহূর্তটির মাধ্যমে ঘটল একটি ঐতিহাসিক ঘটনা – একটি যুগের ইতি এবং নতুন আরেকটি যুগসূচনার ক্রান্তিকাল – এ মুহূর্তটি থেকে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে গেছে কৃত্রিম প্রজ্ঞার বুদ্ধিমত্তা। মানুষ হেরে গেছে তারই তৈরি যন্ত্রের…

  • স্বোপার্জিত পৃথিবী বাঁচুক

    স্বোপার্জিত পৃথিবী বাঁচুক

    ‘স্বোপার্জিত পৃথিবী’ নাম ধারণ করে অসামান্য একটি শিল্পকর্ম প্রদর্শনী হয়ে গেল সম্প্রতি। পরিবেশ ও পৃথিবীকে সুস্থ-সবল আনন্দময় রাখা চেষ্টা পৃথিবীজুড়ে সচেতন নাগরিকদের। সেই প্রচেষ্টায় যুক্ত হয়েছেন চট্টগ্রামে বসবাসকারী বাংলাদেশের শিল্পীরা। এই যুক্ততা অনিবার্য হয়ে ওঠে – উন্নয়নের নামে পাহাড়বেষ্টিত ঘন সবুজঘেরা সিআরবিতে বড় ধরনের একটি স্থাপনা গড়ার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ। এ পরিবেশ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের একদল…

  • ফ্লোরিডায় আদিবাসী শিল্পী উইন্ডড্যান্সার ও জ্বরতপ্ত পৃথিবী

    ফ্লোরিডায় আদিবাসী শিল্পী উইন্ডড্যান্সার ও জ্বরতপ্ত পৃথিবী

    দিনচারেক ধরে ফ্লোরিডায় আমেরিকার আদিবাসীদের মিউজিক ফেস্টিভাল নিয়ে মজে আছি। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যুক্তরাষ্ট্রে ‘নেটিভ আমেরিকান’ বা ‘আমেরিকান ইন্ডিয়ান’ নামে পরিচিত। এদের নৃত্যগীতের এই বিচিত্র জলসাটি আয়োজিত হয়েছে মেলবোর্ন শহরের প্রান্তিকে, উইকাহাম নামক বিরাট পার্ক সংলগ্ন গাছ-বিরিক্ষ-হ্রদ ও হরিণে ভরপুর একটি উপবনে। আদিবাসীদের হরেক কিসিম গোত্র থেকে আগত নানা ধরনের সমঝদাররা উপবনে ক্যাম্পিংয়ের কায়দায় তাঁবু…

  • অজন্তার ঐশ্বর্যে

    অজন্তার ঐশ্বর্যে

    অজন্তার প্রথম গুহায় প্রবেশ করে বিস্মিত হই। ধরেই নিয়েছি, এটা কোনো গুহা নয়, বরং শিল্পকর্মের গুহাঘর বা শিল্পকর্মের গ্যালারি বলা চলে। পাথুরে পাহাড় কেটে তৈরি বুদ্ধের মূর্তিসহ নানা শিল্পকর্ম বা ‘রিলিফওয়ার্ক’ এবং গুহার ছাদে-সিলিংয়ে আঁকা বিভিন্ন শিল্পকর্ম বা ‘ফ্রেসকো’ দেখে অবাক না হয়ে পারি না। তবে শিল্পকলার ভাষায় এসব শিল্পকর্মকে ‘রিলিফওয়ার্ক’ বা ‘ফ্রেসকো’ বলা হলেও…

  • বিদেশি সাহিত্য ফেদেরিকো গার্সিয়া লোরকার সাক্ষাৎকার এবং ঘোষণা

    বিদেশি সাহিত্য ফেদেরিকো গার্সিয়া লোরকার সাক্ষাৎকার এবং ঘোষণা

    আজো স্পেনের জনপ্রিয়তম সন্তান ফেদেরিকো গার্সিয়া লোরকা। ১৯৩৬ সালের আগস্ট মাসে ফ্রাঙ্কোর পুলিশ নির্মমভাবে তাঁকে হত্যা করে মাঠে ফেলে চলে গিয়েছিল, সমাধিস্থ পর্যন্ত করা হয়নি। ফ্যাসিস্টদের জঘন্যতম একটি অপরাধ গৃহযুদ্ধের শুরুতেই ঘটে গেল। বিশ্ববাসী ধিক্কার জানায় এবং বরণ করে নেয়  স্পেনের  অপরাজিত বিবেককে। লোরকা ছিলেন রিপাবলিক সমর্থক মাত্র, সক্রিয় রাজনীতি তিনি করতেন না, অথচ ‘লাল…

  • মা, প্রিয় মা : ফরাসি ভাষার কথা

    মা, প্রিয় মা : ফরাসি ভাষার কথা

    ভাষান্তর : জি এইচ হাবীব আধুনিক ফরাসি ভাষার সঙ্গে তার মায়ের সম্পর্ক বড় নিবিড়। সত্যি বলতে কী, মাকে নিয়ে ভাষাটির একটি আচ্ছন্নতা আছে। লোকে হয়তো মনে করে, এমন একটি দৃশ্যত চোস্ত ভাষার অনেক আগেই পরিণত দশায় পৌঁছানোর কথা ছিল। শত হলেও ভাষাটির বয়স এক হাজার বছরেরও বেশি, অন্য কিছু ভাষার সঙ্গেও সেটা ওঠাবসা করেছে, বিশ্বের…

  • সাম্প্রতিক নাট্যচর্চায় বঙ্গবন্ধুর জীবনচরিত

    সাম্প্রতিক নাট্যচর্চায় বঙ্গবন্ধুর জীবনচরিত

    বাংলাদেশের সাম্প্রতিক নাট্যচর্চায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নাট্য-প্রযোজনার প্রবণতা অত্যন্ত আনন্দদায়ক। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা। তাঁর  বলিষ্ঠ  রাজনৈতিক  নেতৃত্ব  পশ্চিম পাকিস্তানের শোষণ-বঞ্চনা ও নিপীড়ন থেকে বাঙালিকে স্বাধিকার অর্জনের পথ দেখিয়েছে। তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। ১৯৬৯ খ্রিষ্টাব্দে তাঁকে এই বাংলার জনগণ ‘বঙ্গবন্ধু’ এবং স্বাধীনতা-উত্তরকালে ‘জাতির পিতা’ উপাধিতে…

  • কিংবদন্তির ইতিহাস ভাওয়াইয়া সংগীতসম্রাট আব্বাসউদ্দীন আহমদ

    কিংবদন্তির ইতিহাস ভাওয়াইয়া সংগীতসম্রাট আব্বাসউদ্দীন আহমদ

    মানবসমাজে এক-একজন মহাঐশ্বর্যে মহীয়ান অসাধারণ ক্ষণজন্মা মানুষ জন্মগ্রহণ করেন, যাঁরা আগামী প্রজন্মের ঠিকানা, আশা-আকাক্সক্ষার প্রতীক। এমন মানুষই স্মরণীয়,  বন্দিত। এই সংকট সময়ে যা দিতে পারে অমৃতের  সন্ধান। তেমনিই কিংবদন্তির ইতিহাস – ভাওয়াইয়া সংগীতসম্রাট আব্বাসউদ্দীন আহমদ। তিনি ১৯০১ সালের ২৭ অক্টোবর কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মাতা হিরামন নেসা ও পিতা জাফর আলির সন্তান ছিলেন আব্বাসউদ্দীন।…

  • জীবননৌকায় এক মোহময় ভ্রমণ 

    খিড়কি থেকে সিংহদুয়ার ড. গোলাম কিবরিয়া ভূইয়া l উৎস প্রকাশন ষ ঢাকা, ২০২০ l ৫০০ টাকা ‘আমার গর্বের ধন ১৩৬০ বাংলার ৩রা আষাঢ় শুক্রবার দিন জন্মগ্রহণ করে’ – বাবা হাজী নুরুল ইসলাম ভুঁইয়ার দিনলিপির পাতায় ঠিক এমনি করেই লেখা ছিল প্রথম পুত্রের জন্মকথা। সেই পুত্র দিনে দিনে বড় হতে থাকে। খেলাপাগল, গানপাগল, সিনেমাপাগল সেই কিশোরকে…