July 2026

  • সোলজার সোলজার

    আমাকে ক্ষমা করো হে দূরতম বৈঠকি সন্ধ্যা অকাতরে ডুবে যাওয়া নিমগ্ন নিশ্বাস জটিল হিসাব-নিকাশ, লেন-দেন স্বচ্ছতা অকল্পনীয় আঁকাবাঁকা ঘোর ত্রিকালদর্শী জাদুকর হে হে বৈঠকি সন্ধ্যা, দেখে যাও এসে ঘরে ফিরে আসা উৎসব কেমন লণ্ডভণ্ড অন্ধ দাবাড়ু কেমন চাল দেয় একরোখা আগুন দেখে মাটির কাছাকাছি মন চায় যেতে চারদিকে চিৎকার সোলজার! সোলজার!! রাজাকে রক্ষা কর অনেক…

  • খুঁজি শব্দ নীরবতার

    খুঁজি শব্দ নীরবতার অযথা তর্জনী বিভ্রান্তিতে ভরা শূন্য আকাশ। পার করি নর্দমার দিন কটুগন্ধ উৎস যার ভয়াবহ, সাজানো প্রতারণায়। এখন এই যে এত তামাশা বুঝি সার্কাস এক বিচিত্র বিস্ময়ের কিছু নেই, কর্মফল কী আছে কান্না করার! তবু স্বপ্নময় চোখ খুঁজে বাগান সূর্যমুখী পূর্ণদৈর্ঘ্য সহনশীলতা হয়তো অনতিদূর আছে অপেক্ষায় কাক্সিক্ষত সেই প্রকৃত ভোর!

  • তোমার সঙ্গে নিঃসঙ্গ একটা ঋতু

    তোমার সঙ্গে একটা সম্পূর্ণ ঋতু নিঃসঙ্গ কেটে গেল। এমনটাই কথা ছিল। একটি নদীর কাছে দিন কী রাত্রি যত শব্দ আসে পাখি ও প্রাণীর, নদী থেকে আসা হাওয়ায় গাছের পাতার দোলা, বুকে পায়ে গুইসাপের সুস্থির হেঁটে যাওয়া সব একটা ভোরের নানা রঙে পরস্পর মিলে ও মিশে ছিল। আলাদা করে কিছু দেখার ছিল না। শোনার ছিল না।…

  • ঘর

    একটুখানি ঘরের জন্যই তো আমাকে এত বাহিরে ঘুরে মরতে হয় ঝড়, বৃষ্টি, আগুন ঝঞ্ঝায়, একেলা সন্ধ্যায়। দিগন্তবিস্তারী আকাশও আমাকে এতটা খোলা স্থান দিতে পারে না, যা পারে ছাদের নিচের এতটুকু। আমি দশ ফুট বাই দশ ফুট ছায়ার জন্য ঘুরিয়া বেড়াই দশ দিগন্ত। বৃক্ষকে সকলে প্রশংসা করে ছায়ার জন্যই তো? অথচ কতই তুচ্ছ সে তোমার আঁচলের…

  • আত্মসম্প্রদান

    আত্মসম্প্রদান

    আমি জন্মেছিলাম ভীষণ এক ঝড়ের রাতে। দাই বলেছিল, জলের মেয়ে, জলেই ভাসবে। পরে বুঝেছি, ভাসা আর সাঁতার কাটা এক কথা নয়। ভাসে লাশ আর সাঁতার কাটে যে বাঁচতে চায়। সেই রাতে মা নাকি ব্যাকুল হয়ে কেঁদেছিলেন। কীসের কান্না তা বোধহয় তিনি নিজেও জানতেন না। তাঁর মেয়ে হয়েছে বলে, না মেয়ে হয়ে জন্মানোর অর্থ কী, তা…

  • কাল

    কাল

    আঠারো ঘুমের ভিতর থেকে দোলন শুনতে পায় তার ঘরের দরজায় টুকটুক করে শব্দ হচ্ছে। এই ঘরের দরজায় এরকম রাতদুপুরে কখনো শব্দ হয়নি। কমলরানি সংসারে আসার আগে দোলন তো থাকতো ঠাকুরের ঘরেই। এই ঘরে ঠাকুর সেভাবে কখনো আসেন না, দিনের বেলায় যদিও দুয়েকবার এসে থাকেন, তাও চট করেই কোনো জরুরি কথা সেরে নেওয়ার জন্য, রাতে ওরকম…

  • পিতৃত্ব

    পিতৃত্ব

    অনুবাদ : আলম খোরশেদ চতুর্থ কিস্তি আমাদের সান্নিধ্যে তার চোখগুলো জীবন্ত ও আনন্দময় থাকত, সেটা যদি তার কোনো প্রচণ্ড ক্রোধের মুহূর্তে রুদ্ধ ও দুষ্প্রবেশ্য হয়ে না পড়ত। সে ছিল সাংঘাতিক রকম নাটকীয় এবং গোটা পরিবারটাকেই শাসন করতে পারত তার মেজাজ দিয়ে, সে তার খেলনাগুলোর সঙ্গে বড় আকারের ও জটিল সব সম্পর্কের নাটক সাজাত, তাকে গল্প…

  • নাথানিয়েল হথর্নের স্কারলেট লেটার – সপ্তদশ শতকের বস্টনে পিউরিটানিজম ধর্মমত

    নাথানিয়েল হথর্নের স্কারলেট লেটার – সপ্তদশ শতকের বস্টনে পিউরিটানিজম ধর্মমত

    সপ্তদশ শতকে উত্তর আমেরিকার নিউ ইংল্যান্ড অঞ্চলে প্রতিষ্ঠিত ম্যাসাচুসেটস বে কলোনির পিউরিটানদের কঠোর ধর্মভিত্তিক শাসনের তীব্র সমালোচনা রয়েছে নাথানিয়েল হথর্নের স্কারলেট লেটার উপন্যাসটিতে। ১৮৪৯-৫০ সালে হথর্ন এ-উপন্যাস  লেখেন। উপন্যাসটির যিনি কথক তিনি  সালেম কাস্টমহাউসে সার্ভেয়ার পদে চাকরি করতেন। তার সময়ের একশ বছর আগে ওই অফিসে জোনাথান পিউ নামে অন্য একজন সার্ভেয়ার ছিলেন। তাঁর রেখে যাওয়া…

  • শিল্পী মতলুব আলীর একাদশ একক বর্ণিল অন্বেষণ এবং …

    শিল্পী মতলুব আলীর একাদশ একক বর্ণিল অন্বেষণ এবং …

    চিত্রশিল্পী, শিক্ষক ও সুলেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন (২০১০-১৩) অধ্যাপক মতলুব আলী তাঁর শিক্ষার্থী, পাঠক এবং সতীর্থদের কাছে সম্মানীয় এক আপনজন। বিগত পঞ্চাশ দশকেরও অধিককাল ধরে বাংলাদেশের প্রগতিমনা শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী এবং সংস্কৃতিসেবীদের সঙ্গে তাঁর আত্মিক সুসম্পর্ক ও চমৎকার বোঝাপড়া ছিল। ঢাকা চারুকলা মহাবিদ্যালয়ের প্রাক-ডিগ্রি পর্বে তিনি ছিলেন আমাদের শিক্ষক এবং পরিবর্তিত ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের…

  • চার প্রজন্মে বিস্তৃত বর্তমান

    চার প্রজন্মে বিস্তৃত বর্তমান

    ধানমন্ডি ২৭-এর বেঙ্গল শিল্পালয়ের দোতলায় কামরুল হাসান প্রদর্শনালয়ে ‘বিস্তৃত বর্তমান’ নামে চার প্রজন্মের পনেরোজন চারুশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয় গত ১৩ই জুন। এতে তাঁদের ৪৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে হাশেম খান, রফিকুন নবী, আবদুস শাকুর শাহ, নাজলী লায়লা মনসুর, ফরিদা জামান, রণজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, আহমেদ সামসুদ্দোহা, শিশির ভট্টাচার্য্য, কনক চাঁপা চাকমা, মোহাম্মদ…

  • কায়রোর আল-আজহার চত্বরে

    কায়রোর আল-আজহার চত্বরে

    নাইট ট্রেনে আলেকজান্দ্রিয়া থেকে কায়রো এসে পৌঁছেছি মাঝরাতে। তো বেশ বেলা করে পাবলিক বাস পাকড়ে রওনা হই আল আজহার বিশ্ববিদ্যালয়ের চত্বরে। এক জায়গায় ট্রাফিক জ্যামে বাস দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। আমি কায়রো নগরীর পর্যটনি মানচিত্রে চোখ রেখে জানালা দিয়ে জমজমাট স্ট্রিটের দিকে তাকাচ্ছি। আরবি ভাষার নিচে ইংরেজিতে লেখা একটি সাইনবোর্ড নজরে পড়ে, ‘তান্নেউরা ইজিপসিয়ান হেরিটেজ…

  • স্থিরবিন্দু ও প্রবহমান নদী : ‘ভালো মানুষ’ ধারণার পুনর্মূল্যায়ন

    স্থিরবিন্দু ও প্রবহমান নদী : ‘ভালো মানুষ’ ধারণার পুনর্মূল্যায়ন

    অনেকদিন ধরেই মনের নিভৃত কোণে একটি সংশয় ডালপালা মেলছে, যা আজ এই গদ্যের আকার নিল। মাঝেমধ্যেই যখন কেউ আমাকে ‘ভালো মানুষ’ বলে এক ধরনের মুগ্ধতার তকমা এঁটে দিতে চান, তখন কৃতজ্ঞতা প্রকাশের চেয়েও আমার অন্তরে এক গভীর কৌতুক আর শঙ্কার উদয় হয়। আমি নিজেকে প্রশ্ন করি – এই যে ‘ভালো মানুষ’ অভিধা, তা কি সত্যিই…