2023

  • মজা নদীর মানুষ

    মজা নদীর মানুষ

    লু ঙ্গি পর্যন্ত খোলা পিঠটা চিকচিক করছে। ঘামের ওপর পড়ছে জ্যৈষ্ঠের রোদ। খালি গায়ে আছে কুদ্দুস। লুঙ্গিটা অবশ্য আঁটসাঁট করে বাঁধা। তার গিঁটের মতো কুদ্দুসের শরীরখানাতেও গিঁট পড়ে গেছে। যেভাবে নদীটা শুকিয়ে খোল পড়ে গেছে, তার শরীরটাও সেরকম একটা খোল। বিত্তির খিলের মতো হাড় বেরিয়ে এসেছে কবেই! এই হাড়গিলে শরীরটায় রোদ পড়লে বুকের বাতিগুলি স্পষ্ট…

  • রফিকের বন্ধুত্ব : ক্ষণকালের ও চিরকালের

    রফিকের বন্ধুত্ব : ক্ষণকালের ও চিরকালের

    মোহাম্মদ রফিকের সঙ্গে পরিচয় হয়েছিল সহপাঠী আলতাফের মাধ্যমে। আলতাফ বাংলায় পড়ত, আমি ইংরেজিতে। তখনই ওর কবিখ্যাতি কিছু হয়েছে, কণ্ঠস্বরে কবিতা ছাড়াও রবীন্দ্রনাথের গান নিয়ে একটি অসাধারণ গদ্য প্রকাশিত হয়েছে। সেই লেখায় আলতাফ গীতবিতানকে বলেছিল সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। নোবেলপ্রাপ্তির আগেই গীতাঞ্জলি ও রবীন্দ্রনাথের আরো অনুবাদ পড়ে আইরিশ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস তাঁর কিছু গানের মধ্যে অধ্যাত্ম…

  • মোহাম্মদ রফিকের কবিতা

    আত্মজৈবনিক তুমি-আমি যোগ-বিয়োগের ফলাফল একটি দাঙ্গা, তোমাকে করেছে ভিনদেশি – আর আমি পরবাসী নিজ দেশে; তুমি-আমি শূন্যের কোঠায় শ্বাস নিই একটি যুদ্ধ বেশুমার স্মৃতিবহ স্বাধীনতা ফিরে আসা দগ্ধগৃহে : দেশ-দেশান্তরে বিভাজন রেখা টেনে দিলে তুমি আজ কালের গহ্বরে অমলিন আমি ধুঁকে মরি আত্মধিক্কারে লজ্জায়; তুমি আজ বিস্মৃতির সহচর বিস্তারিত নীলিমায় সন্ধ্যামণি ফুল, আর আমি অর্ধমৃত…

  • মিলান কুন্ডেরা : উপন্যাসে অস্তিত্ব এবং চেতনার প্রভাব

    মিলান কুন্ডেরা : উপন্যাসে অস্তিত্ব এবং চেতনার প্রভাব

    সম্প্রতি প্রয়াত চেক লেখক মিলান কুন্ডেরার দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং উপন্যাসটির কথা স্মরণ করে লেখাটি শুরু করা যাক। এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র টমাসের চাকরিচ্যুতি, হাসপাতালের সার্জন থেকে উইন্ডো ক্লিনার হওয়া, কখনো নিজের স্ত্রীর ওপর বিরাগভাজন হয়ে অন্য মহিলাদের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়ানো – এরকম টুকরো টুকরো গল্পে উপন্যাসটি সাজানো, যেসব গল্পে জড়িয়ে থাকে…

  • নানা-নানি : প্রথম পর্ব

    নানা-নানি : প্রথম পর্ব

    জ্ঞান হওয়া থেকে নানিকে সবসময় পাশে পেয়েছি। নানা কলকাতায় এক ব্রিটিশ জাহাজ কোম্পানির ডাক্তারের সহকারী, অর্থাৎ কম্পাউন্ডার। কম্পাউন্ডারের কাজ হলো ডাক্তারের নির্দেশ অনুযায়ী শুকনো ওষুধ অনুপাতমতো মিশিয়ে মিক্সচার তৈরি করে দেওয়া। ওষুধের শিশি স্বচ্ছ বা পাটকিলে রঙের হতো। এই শিশির গায়ে কাঁচি দিয়ে নকশা করে কাগজ কেটে লেই দিয়ে সেঁটে দেওয়া। দিনে ক-দাগ খাবে তা…

  • সালমান রুশদির ‘মধ্যরাতের সন্তানেরা’ বুকারপ্রাপ্তির চার দশক

    সালমান রুশদির ‘মধ্যরাতের সন্তানেরা’ বুকারপ্রাপ্তির চার দশক

    সালমান রুশদির (১৯৪৭) বিখ্যাত উপন্যাস মিডনাইটস চিলড্রেন তথা ‘মধ্যরাতের সন্তানেরা’ প্রকাশের চল্লিশ বছর অতিক্রান্ত হয়েছে। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮১ সালে বিলেতে। সে-বছরই উপন্যাসটি ব্রিটেনের সাহিত্যাঙ্গনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার বুকার লাভ করে; রুশদি পান তারকাখ্যাতি। ‘আমি নিদ্রা হতে উত্থিত হয়ে দেখলাম আমার নাম ছড়িয়েছে দেশজুড়ে।’ রোমান্টিক যুগের ইংরেজি কবি বায়রনের (১৭৮৮-১৮২৪) মতো রুশদিও এমনটি বলতে পারতেন…

  • পদ্ম

    ডুবিল আসমানের তারা চান্দে না যায় দেখা। সোনালী চান্নির রহিত আবে পড়ল ঢাকা॥                       – মৈমনসিংহ গীতিকা সখী, সখী আমার মরিবে সে, মরিবে নিশ্চয় জানি; জানি না কোন ঘোরে যে উঠিল এমন তুমুল ঝড় চাঁদ-তারা ডুবিল ঘন মেঘের ভিতর, ভাঙিল ঘর আর ছাড়িল শখের সংসার সন্তান আর বন্ধু ছিল যত।                        এখন নিঃসঙ্গ পথে পথে…

  • গহনে যে আকাশ

    ঊরুর গহনে যে আকাশ ‘খ’-পুষ্প সেখানে ঝরে, চন্দ্র-সূর্য, আছে গ্রহতারা আলোময় জন্ম, মৃত্যু; বলো, গিরিমুখ খুলে গেলে                     কী আহুতি। পারে পারে ঘাট কত মায়াবন, মরা ইতিহাস সেতুর ওপরে ওই দাঁড়িয়ে পথিক। বলো হে অক্ষরমালা, আজন্ম ঝঞ্ঝাট; অকিঞ্চিৎ লাগে জীবনের বাড়ি ফেরা।

  • অশেষ উপসংহার

    ১ আমি কি এক অচেনা জলবায়ু? স্তম্ভিত ভাঙার অন্তঃপটরেখা। যদি তাই … আমি কি ছিলাম           তোমার নিদ্রাহীনতা? যে তোমাকে প্রত্নসত্য বলে দিত। ঋতু এলোমেলো, কখন হেমন্ত গেছে, বৃষ্টি অন্য চলনে এলো, শীতে অনেক শালিক মরে গেছে। যদি তাই … নীরবে বাড়াই হাত           কাদা থেকে তুলতে বেড়ালের শাবক। উড়ে যায় অন্ধকার ফুটিয়ে জীবন্ত জীবাশ্ম-স্মৃতি।…

  • বাবার দৃষ্টির মুগ্ধতা

     কিছুই লাগতো না জানি বাবার জমির একমুঠো কলই শাক ছাড়া   অথচ অসুরের মতো ছিঁড়ে আনলি ফসলসমেত গোটা মাঠখানি। কিছুই লাগতো না জানি বাবার গাছের একটি কচি ডাব ছাড়া অথচ দানবের মতো ঘাড়ে করে বয়ে আনলি আস্ত দিঘিটাই। কিছুই লাগতো না জানি বাবার ভিটের একমুঠো বাসক ফুল ছাড়া অথচ দৈত্যের মতো ছিঁড়ে আনলি গোলাপের পুরোটা সংসার।…

  • কিছু কথা

    একটা সুন্দর দৃশ্য শতধারায় মনে থাকে অনেক কাল। বহু অনুপম ঘটনা জীবনের শূন্যরেখা পর্যন্ত – যায়। কিছু কথা মন থেকে মোছে না কখনো। রক্তের প্রবাহে লেখা হয় চেতনার চিলেকোঠায় থেকে যায় কিছু সুবাস জাগানো কথা।  আদিগন্ত সবুজে ভরা দুই একটা হাসি কান্না। সাগরের ঢেউ হয়ে ঘুরে বেড়ায় স্রোতে স্রোতে দুই একটা চোখের চাওয়া। প্রেম-চোখ,  ভালোবাসা-চোখ…

  • সংক্রামক

    দৃশ্যত ভয়ানক একটা কিছু হয়ে যেতে যেতে এক হ্যাঁচকায় অন্ধকার খাঁড়ির গা থেকে পিছলে যাওয়া পা-টাকে নিরাপদ আশ্রয়ে তুলে আনলাম। আমারই বরাতজোরে এ-যাত্রায় বিবশ প্রাণটুকু রক্ষা পেল! নইলে নিশ্চিত মরণ থেকে স্বয়ং ঈশ^রও বাঁচাতে পারতো কি না সন্দেহ। কিন্তু জীবন এ-কোন মোহনবাঁশির সুরে ভোলায় আমাকে? পাহাড়ে ধস নামলে যেভাবে নিম্নগামী পাথর পতনোন্মুখ হয়ে পড়ে অথবা…