August 2022
-
শিরোনামহীন
বিগত শতাব্দীর সত্তরের দশকে এদেশের চিত্রকলা অঙ্গনের অগ্রগণ্য শিল্পীদের অন্যতম মাহবুবুল আমিন। ওই কালপর্বে বাংলাদেশ দেখেছে স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিন, মুক্তিযুদ্ধ, যুদ্ধ-পরবর্তী দুর্দশা-হতাশা-নৃশংসতা এবং আশায় বুক বেঁধে চলা একটি জাতিকে। এই সব বিষয়ই ছাপ রেখে গেছে তাঁর ক্যানভাসে। পাশাপাশি গ্রামবাংলার সরলতা এবং শহুরে জীবনের জটিলতাও চোখ এড়ায়নি তাঁর। পেইন্টিংয়ে সিদ্ধহস্ত এই শিল্পী অন্যান্য মাধ্যমেও কাজ…
-

গল্পের রূপ-বৈচিত্র্য
আমরা এতো বেশি গল্পের ভেতর নিত্যদিন বসবাস করি যে গল্পের অভাব নেই আমাদের জীবনে। আমাদের ডানে গল্প, বাঁয়ে গল্প, মাথার ওপর দিয়ে অ্যারোপ্লেনের মতো উড়ে-চলা গল্প, পায়ের নিচে পিষ্ট হওয়া শুকনো কিংবা ভেজা ঘাসের মতো শত-সহস্র গল্পের উপাদান। তবু আমাদের জীবনে আজকাল খুব যেন একটা জমছে না। বিজ্ঞান আর বিশ^াসের ভেতর গড়াগড়ি খেতে-খেতে কেবল খেই…
-

সাক্ষাৎকারে কবি আল মাহমুদের সাহিত্যচিন্তা
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। একাধারে কবিতা, গল্প, উপন্যাস, ছড়া, প্রবন্ধ প্রভৃতির মাধ্যমে তিনি আধুনিক বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। এছাড়া বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে অনেক সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। সাক্ষাৎকারগুলিতে নানাবিধ বিষয়ের সঙ্গে সাহিত্য নিয়ে তিনি তাঁর চিন্তা-ভাবনার কথা বলেছেন। সেসবের একটি সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হলো। সাধারণ্যে এমন একটি ধারণা প্রচলিত আছে যে,…
-

রবীন্দ্রনাথ ও এজরা পাউন্ড : সম্পর্কের সূত্র-সন্ধান
‘ঠাকুর সন্ধ্যা’। ৭ জুলাই, ১৯১২। লন্ডনের হ্যামস্টেডে রথেনস্টাইনের বাড়িতে রবীন্দ্রনাথের সম্মানে এক ভোজসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি লন্ডনের সাহিত্যজগতের বিশিষ্ট ব্যক্তিরা। আইরিশ কবি ডব্লিউ বি ইয়েটস তাঁর সুরেলা কণ্ঠে কবিতাগুলি পড়ছেন। তরুণ কবিরা বসে কবিতা শুনছেন, আর্নেস্ট রিস, অ্যালিস মেইনেল, হেনরি নেভিসন, এজরা পাউন্ড, মে সিনক্লেয়ার, চার্লস ট্র্যাভেলিয়ানসহ আরো অনেকে। (রথীন্দ্রনাথ, On the Edges…
-

আরণ্যক : এক প্রকৃতিমুগ্ধ ও ইতিহাস-অনুভবী মানুষের ডায়েরি
আজ থেকে ৮০ বছরেরও আগে, ১৯৩৯ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসটি লিখেছিলেন। উপন্যাসের শুরুতে বিভূতিভূষণ একটি দু-পাতার ভূমিকা বা প্রস্তাবনা লিখেছেন, তারপর মূল উপন্যাসটি ১৮টি পরিচ্ছেদে লেখা হয়েছে। শুরুতে দেখা যায় এই উপন্যাসের কথক সত্যচরণ (যিনি আসলে বিভূতিভূষণ নিজেই) বেকার। কলকাতা শহরে সে কাজ খুঁজছে। এরপর সে এক বন্ধুর মাধ্যমে চাকরি পায় একটি জমিদারি ব্যবসায়,…
-

মনজুরে মওলার নষ্ট নীড় ও সুধীন্দ্রনাথ দত্ত
শ্রদ্ধেয় অমিয় দেব সম্প্রতি (‘গুরুচণ্ডালি’, ২০২১) দান্তে ও শঙ্খ ঘোষ সম্পর্কে এক নিবন্ধে লিখেছেন : ‘কী লেখেন কবি? শব্দ। কী থাকে সেই শব্দে? বোধ। আর বোধ জুড়ে জুড়ে যা হয় তা-ই সত্য। আর তার জন্য তাকে জীবন বাঁধা রাখতে হয়। তার একমাত্র দেনা সত্যের কাছে।’ কী অর্থপূর্ণ কথা। শব্দ-বোধ-সত্য নিয়ে এই আলোচনা মূলত শঙ্খ ঘোষকে…
-

বৃষ্টি শোনার রাত
এমন একটা ঘটনার মধ্যে পড়তে হবে, আমাদের কল্পনায়ও ছিল না। আমি আর সোনালি চট্টগ্রাম যাছি। রেলভ্রমণ বরাবরই আমার প্রিয়। আর রাতের ট্রেন হলে তো কথাই নেই। দূরের হোক আর কাছের হোক, দুদিনের জন্য বা দু-সপ্তাহের জন্য হোক, বেশি কাপড়চোপড় সঙ্গে নেওয়া আমার পছন্দ নয়। সোনালিরও তা-ই। কোনো রকম চালিয়ে নিতে পারলেই হয়। বাড়তি কাপড়চোপড়ের বোঝা…
-

স্বপ্নসুখের কথকতা
পা ফেলতে ফেলতে থমকে দাঁড়ায় হরনাথ। কী এক মায়াবী আকর্ষণে বারবার পেছনে ফিরে তাকায় বুড়ো হরনাথ। আকাশের দক্ষিণ-পূর্বদিককার আগুনের গনগনে আভা হরনাথকে ভীষণভাবে চমকে দেয়। কার ডাকে-পদশব্দে সম্বিৎ ফিরে পায় হরনাথ। জয়নাল-মাইজপাড়ার তাজু বেপারির পড়ুয়া ছেলে – এখন মুক্তিবাহিনীর জাঁদরেল কমান্ডার। তাকে ইশারায় তাড়া দেয় জয়নাল – ‘একটু পা চালিয়ে হাঁটো কাকা, রাত পড়ে আসছে।’…
-

হেঁসেল থেকে হৃদয় : বাঙালির স্বাদ আর সাধের মেলবন্ধন
প্রখ্যাত লেখক শিবরাম চক্রবর্তী তাঁর লেখায় নিজের জীবনের দুটি মাত্র লক্ষ্য নির্ধারণ করেছিলেন – ‘খাই আর শুই’। সাহস করে কিংবা লজ্জা ভেঙে মুখে না বললেও শিবরাম চক্রবর্তীর মতো ‘খাই আর শুই’ লক্ষ্য নিয়ে চলা বাঙালির সংখ্যা নেহায়েত কম হবে বলে বোধ করি না। আমরা খেতে বসে ‘ভাতঘুম’ দেওয়ার কল্পনায় উদ্বেলিত হই আবার ‘ভাতঘুম’ দিয়ে উঠে…
-

মালিবাগ মোড়ের গল্প
আপনি কে? আমার পিছনে পিছনে হাঁটছেন কেন? বিরক্তির সঙ্গে প্রশ্ন করে কেশবতী। আমি লক্ষ করেছি কয়েকদিন ধরে আপনি আমার পিছু নিচ্ছেন। কেন? চেনেন আমাকে? হঠাৎ একসঙ্গে এতো প্রশ্নের মুখোমুখি হবে, বুঝতে পারেনি সৈকত হালিম। বিব্রত মুখে একবার কেশবতীর চোখের দিকে আর একবার মাটির দিকে দৃষ্টি রাখে। গলি পার হয়ে চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে ওরা। আকাশে…
-

হাতেখড়ি
সবকিছুর একটা শুরু আছে। যেমন তার সঙ্গে শেষও। একমাত্র সময় কোথায় গিয়ে সমাপ্ত হবে কেউ বলতে পারে না। আমরা যেমন মহাশূন্যে হাঁটছি, তেমনি হাঁটছি সময়ের হাত ধরে। হাঁটি হাঁটি পা পা … শুরু হয় মা-বাবার হাত পাকড়াও করে। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়া। এটা একটা খেলার মতো। তবে হারজিত নেই। তেমনি লেখাপড়ার শুরুতে অক্ষর চেনা ও…
-

রায়পুরা থেকে ময়মনসিংহ
প্রায় ৪০ বছরের কর্মজীবনে জীবন বীমা করপোরেশনের অনেক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কাজ করার এবং পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। প্রায় সবার কাছ থেকেই আমি সহযোগিতা পেয়েছি। সব মানুষ একরকম হয় না। সবার মনের উদারতাও একরকম হয় না। একজন নারী হয়েও কর্মক্ষেত্রে আমাকে কোনো ধরনের হয়রানি বা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি – এটা সিনিয়র-জুনিয়র সব সহকর্মীর মন-মানসিকতার…
